Skip to content

Doctor Profile Update Request

Doctor Profile Update Request - Featured Image

ডাক্তার প্রোফাইল ক্লেইম বা আপডেট করুন

Khulna Doctor Finder–এর মূল লক্ষ্য হলো খুলনা ও আশপাশের অঞ্চলের জন্য একটি সঠিক, নির্ভরযোগ্য এবং আপডেটেড ডাক্তার ডিরেক্টরি তৈরি করা, যেখানে রোগীরা খুব সহজে তাদের প্রয়োজন অনুযায়ী ডাক্তার খুঁজে পাবেন।

আমাদের ডিরেক্টরিটি বাংলা ও ইংরেজি – উভয় ভাষায় উপলব্ধ, যাতে সব শ্রেণির মানুষ সহজে তথ্য বুঝতে পারেন।

আমরা বিভিন্ন পাবলিক সোর্স, হাসপাতাল, ক্লিনিক ও অনলাইন রিসোর্স থেকে তথ্য সংগ্রহ করি। তবে সময়ের সাথে সাথে অনেক ডাক্তারের চেম্বার ঠিকানা, ভিজিটিং টাইম, ফোন নম্বর বা ডিগ্রি পরিবর্তন হতে পারে। এতে ভুল বা পুরনো তথ্য থাকার সম্ভাবনা থাকে, যা রোগী ও ডাক্তারের জন্যই বিভ্রান্তিকর।

👉 তাই আপনাকে অনুরোধ করছি—আপনার ডাক্তার প্রোফাইলটি নিজে ক্লেইম বা আপডেট করে আমাদের সহযোগিতা করুন, যাতে রোগীরা সবসময় আপনার সঠিক ও হালনাগাদ তথ্য পান।


প্রোফাইল ক্লেইম করা কেন জরুরি?

প্রোফাইল ক্লেইম ও আপডেট করলে আপনি পাবেন—

  • রোগীরা আপনার সঠিক ও যাচাইকৃত তথ্য সহজে খুঁজে পাবে
  • নতুন ডিগ্রি, অভিজ্ঞতা, চেম্বার ঠিকানা বা ফোন নম্বর দ্রুত আপডেট করার সুযোগ
  • অনলাইনে আপনার পেশাগত সুনাম ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি
  • ভুল বা পুরনো তথ্য নিজেই সংশোধন করার সুবিধা
  • ভেরিফায়েড ডাক্তার হিসেবে একটি “Verified Badge”, যা রোগীর আস্থা বাড়ায়

ফি সংক্রান্ত তথ্য

  • প্রোফাইল আপডেট:
    পূর্বে রেজিস্ট্রেশন করা থাকলে সম্পূর্ণ ফ্রি
    (আপডেটের সময় অবশ্যই আপনার প্রোফাইল আইডি নম্বর দিতে হবে)
  • নতুন রেজিস্ট্রেশন / প্রোফাইল ক্লেইম:
    👉 এককালীন মাত্র ৳1,020 টাকা
    👉 আজীবন ফ্রি আপডেট সুবিধা

⚠️ যদি আপনার কোনো প্রোফাইল আইডি না থাকে বা আপনার প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনাকে এককালীন ৳1,020 টাকা একই ফি দিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে

এই সামান্য সহযোগিতাই আমাদের ওয়েবসাইটের মেইনটেনেন্স, সার্ভার খরচ ও টিমের নিরলস পরিশ্রম চালিয়ে যেতে সবচেয়ে বড় সহায়তা।


কিভাবে প্রোফাইল ক্লেইম বা রেজিস্ট্রেশন করবেন?

KhulnaDoctorFinder –এ গিয়ে আপনার ডাক্তার প্রোফাইলটি খুঁজুন প্রোফাইলের লিংক কপি করুন
আমাদের অফিসিয়াল ইমেইলে পাঠান: 📧 khulnadoctorfinder@gmail.com

আমাদের টিম আপনার তথ্য যাচাই করবে যাচাই সম্পন্ন হলে প্রোফাইল আপডেট/ভেরিফাই করে আপনাকে ইমেইলের মাধ্যমে জানানো হবে


ডিসক্লেইমার

আমরা সবসময় ডাক্তারদের মতামত ও পেশাগত স্বাধীনতাকে সর্বোচ্চ সম্মান করি। যদি আপনি KhulnaDoctorFinder.com–এ আপনার প্রোফাইল রাখতে না চান, অথবা কোনো কারণে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে অনিচ্ছুক হন, তাহলে অনুগ্রহ করে আমাদের ইমেইলে জানান। আমরা আনন্দের সাথেই আপনার প্রোফাইল অপসারণে সহায়তা করব

⚠️ গুরুত্বপূর্ণ নোট: কোনো প্রোফাইল মুছে ফেলার আগে, আমাদের নীতিমালা অনুযায়ী আপনাকে একজন বৈধ ডাক্তার হিসেবে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য কিছু যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যথাযথ যাচাইকরণ ছাড়া আমরা কোনো প্রোফাইল ডিলিট করতে পারি না


Rate this page